চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৫:২০
ছবি: সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় স্টুডিওর বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লুটপাটেরও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওতে এ ঘটনা ঘটে বলে জানান সালমান মুক্তাদির।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে স্টুডিওর ভেতরের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন সালমান। ভিডিওতে দেখা যায়, স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বেশ কিছু সরঞ্জাম ও আসবাব ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘটনার পর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।

সালমান মুক্তাদিরের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনায় তার স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলাকারীরা উদ্দেশ্য করেই তার স্টুডিওকে লক্ষ্যবস্তু করেছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ভিডিওতে সালমান জানান, স্টুডিওটি যে ভবন বা সম্পত্তিতে অবস্থিত, সেটির মালিকের সঙ্গে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে কোনো বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে। তার ধারণা, ওই বিরোধের জেরেই সম্পত্তিতে হামলা চালানোর সময় স্টুডিওটিও ক্ষতির মুখে পড়ে।

ঘটনার পরও কাজ বন্ধ না করার প্রত্যয় জানিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। ক্ষয়ক্ষতি সত্ত্বেও তিনি আরও বড় পরিসরে কাজ করার কথা জানান।

সদ্য সংবাদ/এসএস

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান