রাষ্ট্রবিরোধী ভিডিও বানানোর অভিযোগে টিকটকার গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০২:৫৪
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা থাকলেও এবার নিজের প্রকাশিত ভিডিওকে ঘিরে আইনি ঝামেলায় পড়েছেন পাকিস্তানের টিকটকার সৈয়দ আলী জেইন বুখারী। রাষ্ট্রবিরোধী ও স্পর্শকাতর কনটেন্ট প্রচারের অভিযোগে ইসলামাবাদ থেকে তাকে আটক করেছে দেশটির জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নজরদারির অংশ হিসেবে আলী জেইনের বিভিন্ন ভিডিও ও বক্তব্য পর্যালোচনা করেন তদন্তকারীরা। সেখান থেকেই তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়ানো, জাতীয় নিরাপত্তা সংস্থাকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিদ্বেষমূলক কনটেন্ট প্রচারের অভিযোগ সামনে আসে।

অভিযোগের ভিত্তিতে ইসলামাবাদ শাখার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তাকে রাজধানীর একটি সাইবার অপরাধ থানায় নেওয়া হয়।

গ্রেপ্তারের সময় আলী জেইনের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এসব ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার নওশেরা জেলার বাসিন্দা আলী জেইনের টিকটক অ্যাকাউন্টে ৩৮ লাখের বেশি অনুসারী রয়েছে। বিনোদনমূলক ভিডিওর পাশাপাশি শিক্ষা ও সামাজিক সচেতনতা নিয়ে কনটেন্ট প্রকাশ করেও তিনি পরিচিতি পান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তার প্রকাশিত কনটেন্টের উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে অন্য কেউ সম্পৃক্ত কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আলী জেইনের নিজস্ব বক্তব্য এখনো পাওয়া যায়নি। একই সঙ্গে আদালত থেকেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তদন্ত শেষ হওয়ার পরই তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫