শাড়িতে বাঙালিয়ানা সাজে কৌশানি মুখার্জি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৯:১৮
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জির নতুন সাজের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও পরিচিত এই অভিনেত্রী। এবার ঐতিহ্যবাহী বাঙালি সাজে নিজেকে উপস্থাপন করে ভক্তদের দৃষ্টি কেড়েছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন কৌশানি। সেখানে তাকে দেখা গেছে গাঢ় নীল রঙের শাড়িতে। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন নকশাদার জমকালো ব্লাউজ। পোশাকের নকশা ও অলংকারের সমন্বয়ে পুরো সাজে ফুটে উঠেছে আভিজাত্যের ছাপ।

কৌশানির গলায় ছিল পাথরখচিত ভারী নেকলেস। কানে দুল এবং হাতে চওড়া ব্রেসলেট তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। খোলা চুলে ওয়েভি স্টাইল এবং স্মোকি মেকআপে সম্পূর্ণ লুকে যোগ হয়েছে গ্ল্যামারের ছোঁয়া।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসা পেতে শুরু করেন অভিনেত্রী। অনেকেই তার সাজের প্রশংসা করে মন্তব্য করেছেন। নিজের পোস্টের ক্যাপশনেও দেশি আবহের প্রতি ভালো লাগার কথা তুলে ধরেছেন কৌশানি।

অভিনয়ে পথচলা শুরু হয় বনি সেনগুপ্তের সঙ্গে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি