দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে নতুন সাজে পূজা চেরী

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৬:৪৮:৩১
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উৎসবের আবহে নিজেকে সাজিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। দুর্গাপ্রতিমার সামনে তোলা বেশ কিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ছবিতে পূজা চেরীকে দেখা গেছে অফ-হোয়াইট শাড়ি ও সবুজ ব্লাউজে। বাঙালিয়ানার ছোঁয়া থাকা এই সাজে তার উপস্থিতি নজর কেড়েছে অনুসারীদের।

ছবির সঙ্গে দেওয়া বার্তাতেও দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরেছেন পূজা। তার লেখায় উঠে এসেছে দেবী দুর্গাকে ঘিরে নারীশক্তি, সাহস এবং অন্ধকার পেরিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রতীকী ভাবনা।

পূজার এই পোস্ট প্রকাশের পরই অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর সাজের প্রশংসা করেছেন। কেউ তাকে দেবীর সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ জানিয়েছেন আগাম শারদীয় শুভেচ্ছা।

উৎসবের মৌসুম শুরুর আগেই পূজা চেরীর এমন সাজ ও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা আগ্রহ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে মানুষের ঢল, কুমিল্লা পেরিয়ে ফেনীর পথে তারেক রহমান সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে মানুষের ঢল, কুমিল্লা পেরিয়ে ফেনীর পথে তারেক রহমান