নানা পাটেকরের শেষ কথা, ‘কাল বাঁচব কি না জানি না’

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৩:০১
ছবি: সংগৃহীত

জীবন যে কতটা অনিশ্চিত, তা নিয়ে মৃত্যুর মাত্র চার দিন আগে কথা বলেছিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। নিজের জীবনের অপূর্ণতা, সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা এবং মৃত্যুর অনিবার্যতা নিয়ে সেদিনের বক্তব্যে উঠে এসেছিল গভীর উপলব্ধি। এরপরই আকস্মিক মৃত্যুর ঘটনায় তার সেই কথাগুলো নতুন করে আলোচনায় এসেছে।

গত ৪ অক্টোবর ভারতের গোয়ার ডোনা পাউলায় ‘সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল’- এর একটি অনুষ্ঠানে অংশ নেন নানা পাটেকর। সেখানে জীবন ও মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে তিনি নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানান।

নানা পাটেকর বলেন, তিনি জানেন না পরদিন তিনি জীবিত থাকবেন কি না। তবে জীবনের শেষ প্রান্তে সবাইকেই পৌঁছাতে হবে- এটাই বাস্তবতা। তাই মৃত্যুর আগে মানুষকে ফিরে তাকিয়ে ভাবতে হবে, জীবনে যা করার ইচ্ছা ছিল, সেগুলোর কতটা সত্যিই করা সম্ভব হয়েছে।

সেদিনের অনুষ্ঠানে নিজের জীবনের নানা উপলব্ধির পাশাপাশি সমাজের প্রতি মানুষের দায়িত্বের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তার মতে, মানুষের জীবন যদি শুধু স্ত্রী, সন্তান ও পরিবারকে ঘিরেই সীমাবদ্ধ থাকে, তাহলে জীবনের বৃহত্তর অর্থ অপূর্ণ থেকে যায়। সমাজের জন্যও কিছু করে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রয়াত বন্ধু ও গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরকে স্মরণ করেন নানা পাটেকর। একই সঙ্গে জনজীবনে মতপ্রকাশের ক্ষেত্রে শালীনতার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

রাজনৈতিক মতপার্থক্য প্রসঙ্গে নানা পাটেকর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিছু আদর্শ তার ভালো লাগে, আবার কিছু বিষয় পছন্দ করেন না। তবে কোনো কিছু অপছন্দ হলে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে, সেই প্রতিবাদের ভাষা যেন শালীন হয়- এমন বার্তাই দেন তিনি।

নানা পাটেকরের সেই বক্তব্যের মাত্র চার দিন পরই আসে তার মৃত্যুর খবর। বৃহস্পতিবার ভোরে গোয়ার নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান ভারতীয় চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

বাবার মৃত্যুর সময় নানা পাটেকরের ছেলে মালহার পাটেকার পুনেতে ছিলেন। খবর পাওয়ার পর তিনি গোয়ার উদ্দেশে রওনা হন বলে জানা গেছে।

মৃত্যুর কয়েক দিন আগের নানা পাটেকরের সেই কথাগুলো এখন যেন আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে। তার জীবন ও মৃত্যু নিয়ে করা সেই উপলব্ধি ভক্ত ও সহকর্মীদের কাছে রেখে গেছে গভীর এক আবেগের ছাপ।

সদ্য সংবাদ/এসকে

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা