কঙ্গনার আপত্তিকর ভিডিও ঘিরে তোলপাড়, আদালতে অভিনেত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১১:৪৯:০৫
ছবি: সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে পড়া আপত্তিকর ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার বন্ধ করতে আইনের আশ্রয় নিয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। এসব কনটেন্ট তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি ব্যক্তিসত্তার অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিল্লি হাই কোর্টে মামলা করেন কঙ্গনা। শুনানিতে তার আইনজীবী জানান, অভিনেত্রীকে ঘিরে যৌন হেনস্থামূলক ভিডিও, আপত্তিকর পোস্ট, অসত্য সংবাদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর উপাদান অনলাইনে ছড়ানো হচ্ছে।

কঙ্গনার পক্ষ থেকে আদালতের কাছে এসব কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় ও ব্যক্তিগত সত্তার অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইনি সুরক্ষাও চাওয়া হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রযুক্তির অপপ্রয়োগের মাধ্যমে অভিনেত্রীর পরিচিতি ও সুনাম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছে তার পক্ষ।

তবে অনলাইনে পরিচয় ও ব্যক্তিগত ভাবমূর্তি সুরক্ষায় আইনি লড়াইয়ে নামা তারকাদের মধ্যে কঙ্গনাই প্রথম নন। এর আগে একই ধরনের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড তারকা ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন ও সালমান খান। এ তালিকায় রয়েছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণও।

অন্যদিকে, বড় পর্দায় কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায়। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ