বিচ্ছেদের পর শেহতাজের প্রথম পোস্ট, আলোচনায় নতুন ছবি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ২৩:২৮:২১

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত জানানোর পর বেশ কিছুদিন নীরব ছিলেন অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। ব্যক্তিগত জীবনের পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। প্রকৃতির সান্নিধ্যে কাটানো মুহূর্তের এসব ছবি ঘিরে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন শেহতাজ। ছবিগুলোতে তাঁকে খোলা প্রান্তর ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে দেখা গেছে। ছবির সঙ্গে আবহসংগীত হিসেবে যুক্ত করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি।

নতুন ছবিগুলো প্রকাশ করলেও নিজের ব্যক্তিগত জীবন কিংবা প্রীতমের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে কোনো বক্তব্য দেননি শেহতাজ। বরং প্রকৃতির মাঝে কাটানো সময়ের দৃশ্যই তুলে ধরেছেন তিনি। পোস্টটি প্রকাশের মাত্র ৯ ঘণ্টার মধ্যে এতে প্রায় ৪৬ হাজার প্রতিক্রিয়া পড়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। এরপর গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে তাঁরা বৈবাহিক সম্পর্কের অবসান ঘটানোর সিদ্ধান্তের কথা জানান।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. শামীম হত্যায় অনুতপ্ত নন প্রধান আসামি আমিনী সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান