ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও পোশাক ব্র্যান্ড বিটের প্রতিষ্ঠাতা সুমন আহমেদ মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সুমনের মৃত্যুতে বিটের পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ফাউন্ডার ও সিইও সুমন আহমেদ আজ (২১ অক্টোবর) ইন্তেকাল করেছেন। ১৯ অক্টোবরের সড়ক দুর্ঘটনার পর তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
শোবিজ ও ফ্যাশন অঙ্গনে পরিচিত মুখ সুমন আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তাঁর সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর অকালপ্রয়াণে দেশের ফ্যাশন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এআর