নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে মামদানির আপত্তি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২৩:৫৫:৫৯
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছেন নগরটির মেয়র জোহরান মামদানি। আগামী ২৯ আগস্ট ম্যানহাটনে অনুষ্ঠেয় এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘সর্বজনীন একাত্মতা উদযাপন’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে আরএসএসের রাজনৈতিক ও মতাদর্শিক অবস্থান নিয়ে আপত্তি তুলে নিউইয়র্কের কয়েকটি ব্যক্তি ও সংগঠন অনুষ্ঠানটির বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, সংগঠনটির অতীত কর্মকাণ্ড ও মতাদর্শ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে।

এ বিষয়ে মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তিনি অনুষ্ঠানটির প্রতি সমর্থন জানাচ্ছেন না। তবে কোনো বেসরকারি অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের আইনগত ক্ষমতা রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও উল্লেখ করেন।

মামদানি বলেন, ভারতে বেড়ে ওঠার সময় তিনি এমন একটি দেশের ধারণার সঙ্গে পরিচিত ছিলেন, যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার এবং অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পেত। বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ ভারতের সেই ধারণার পরিবর্তে কোনো বর্জনমূলক মতাদর্শের বিস্তার তাকে হতাশ করে বলেও মন্তব্য করেন তিনি।

মেয়রের এই বক্তব্যের পর নিউইয়র্কে মোহন ভাগবতের অনুষ্ঠানে তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী শনিবার ম্যানহাটনে নির্ধারিত অনুষ্ঠানটি ঘিরে নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টিও আলোচনায় এসেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম