গ্রুপ ছবি থেকে মোদির ছবি সরিয়ে দিলেন শাহবাজ শরিফ!

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৬:০০
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি যৌথ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বুধবার (২ সেপ্টেম্বর) শেহবাজ শরীফের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে এসসিওভুক্ত কয়েকটি দেশের শীর্ষ নেতাকে দেখা গেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা যায়নি। ছবিটি এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যেখানে শেহবাজ শরীফকে সামনের সারিতে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে।

তবে সম্মেলনের মূল ছবির সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পোস্ট করা ছবির পার্থক্য দ্রুতই নজরে আসে। মূল ছবিতে নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা একসঙ্গে দাঁড়িয়ে ছিলেন। সেখানে শেহবাজ শরীফের অবস্থান ছিল ডান দিক থেকে চতুর্থ।

শুধু মোদি নন, সম্পাদিত ছবিতে আরও কয়েকজন নেতাকেও বাদ দেওয়া হয়েছে। প্রকাশিত সংস্করণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভসহ কয়েকজন নেতাকে রাখা হয়েছে।

পরে নরেন্দ্র মোদি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মেলনের মূল ছবিটি প্রকাশ করেন। এতে সম্পাদিত ও মূল ছবির পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনে সদস্য, অংশীদার ও পর্যবেক্ষক দেশগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি, যোগাযোগ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সম্মেলনে নরেন্দ্র মোদি নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ ও পারস্পরিক সুযোগ বৃদ্ধির মাধ্যমে এসসিওর সদস্যদের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

চীন ও রাশিয়াসহ ছয়টি দেশ ২০০১ সালে এসসিও প্রতিষ্ঠা করে। পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তান ২০১৭ সালে সংস্থাটির পূর্ণ সদস্য হয়। এরপর ইরান ২০২৩ সালে এবং বেলারুশ ২০২৪ সালে পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়।

সূত্র: এনডিটিভি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ