ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭:১৩
সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত দীর্ঘায়িত হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাতের অবসান ঠিক কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প।

এ সময় এক সাংবাদিক তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা আরও কতদিন অব্যাহত থাকতে পারে- এমন প্রশ্ন করলে ট্রাম্প সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘খুব বেশি দিন নয়।’

ইরান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন না যে বর্তমান পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলবে। ইরান কতদিন এই পরিস্থিতি সহ্য করতে পারবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

ট্রাম্প গত কয়েক মাস ধরে বিভিন্ন বক্তব্যে দাবি করে আসছেন, ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ হবে এবং তেহরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তবে এখন পর্যন্ত তার সেই পূর্বাভাস বাস্তবায়িত হয়নি।

এদিকে আগামী নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন তার ইরানবিষয়ক সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলছে না বলেও দাবি করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে প্রয়োজন হলে জ্বালানির পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করতেও রিপাবলিকান সমর্থকরা প্রস্তুত রয়েছেন। তার মতে, ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোকে তারা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই দেখছেন।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. ‘জাহান্নাম থেকে রেহাই পাবে না’, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ হারাচ্ছি: বিরোধীদলীয় উপনেতা সদ্য. ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. মোদি-পেজেশকিয়ানের বৈঠকের পর ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. ‘জাহান্নাম থেকে রেহাই পাবে না’, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ হারাচ্ছি: বিরোধীদলীয় উপনেতা সদ্য. ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প