বৈরী আবহাওয়ার আশঙ্কায় সৌদি আরবে রেড অ্যালার্ট জারি

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪২:০০
ছবি: সংগৃহীত

বজ্রপাত, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, জাজান, আসির, আল বাহা ও মক্কার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

এনসিএম জানিয়েছে, বিশেষ করে জাজান ও আসির অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি নাজরান অঞ্চলের কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার সময় নিচু এলাকা, উপত্যকা ও পানি জমে যাওয়ার প্রবণ স্থানগুলো এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে যানবাহন চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও আকস্মিক ঢলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে দেশটির বিভিন্ন এলাকায় মৌসুমি আবহাওয়ার প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো আবহাওয়ার পরিবর্তন পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি