বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২:৩০
সংগৃহীত

মালয়েশিয়ায় ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে দেশটির সরকার। ফলে ভিজিট ভিসায় মালয়েশিয়া যেতে বাংলাদেশিদের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ আর আগের মতো থাকছে না।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নতুন নীতিমালা অনুযায়ী, সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এসব দেশের নাগরিকদের মূলত সিঙ্গেল এন্ট্রি ভিসার আওতায় রাখা হবে। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে সব দেশের নাগরিককে নিয়মিতভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার ব্যবস্থা থাকছে না। নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্য ও প্রয়োজনের ভিত্তিতে এমইভি দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ব্যবসায়িক সফর, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম- এসব নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীরা মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে ভিসার ধরন। আগে নির্দিষ্ট শর্তে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ থাকলেও এখন সাধারণ পর্যটকদের ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ একই সঙ্গে যেসব দেশের নাগরিকদের জন্য এমইভি সুবিধা সীমিত করে সিঙ্গেল এন্ট্রি ভিসার ব্যবস্থা করা হয়েছে, তাদের তালিকাও প্রকাশ করেছে। ওই তালিকায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়া ও আফ্রিকার আরও কয়েকটি দেশ রয়েছে।

তবে এই পরিবর্তন শুধু ভিজিট বা সামাজিক ভ্রমণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিক বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা চাকরিসংক্রান্ত ভিসা ব্যবস্থার সঙ্গে নতুন নীতির সরাসরি কোনো সম্পর্ক নেই।

অর্থাৎ, মালয়েশিয়ায় চাকরির উদ্দেশ্যে যাওয়া বা সেখানে কর্মরত বিদেশি নাগরিকদের কর্মসংক্রান্ত অনুমতিতে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ভিসা ব্যবস্থায় এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর দেশটিতে সাধারণ পর্যটন ও সামাজিক ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদনে পরিবর্তিত নীতিমালা অনুসরণ করতে হবে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র গ্রেপ্তার সদ্য. হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের সদ্য. মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ সদ্য. হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ সদ্য. ফেনীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণগেল ৩ জনের সদ্য. বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে বিশেষ দোয়া করলেন জামায়াত আমির সদ্য. বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, কলেজছাত্র গ্রেপ্তার সদ্য. হরমুজের তলদেশে থাকা ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার আহ্বান ইরানের কট্টরপন্থিদের সদ্য. মাত্র ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ সদ্য. হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া সদ্য. রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা সদ্য. র‌্যাবের বদলে আসছে এসআরবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার পাল্টাপাল্টি যুক্তি সদ্য. নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ