দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টপুত্র

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২৫:৩৮
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগের তদন্তে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ও দেশটির বিরোধী দলের আইনপ্রণেতা নামাল রাজাপাকসেকে।

শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য এয়ারবাসের উড়োজাহাজ কেনার একটি পুরোনো চুক্তিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তদন্ত চলছিল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি দমন সংস্থা কমিশন টু ইনভেস্টিগেট অ্যালিগেশনস অব ব্রাইবারি অ্যান্ড করাপশন (সিআইএবিসি) নামাল রাজাপাকসেকে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে বিচারক আসাঙ্গা এস বোদারাগামা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত তাকে রিমান্ডে রাখার নির্দেশ দেন।

নামাল রাজাপাকসে শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা দলের সংসদ সদস্য। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অবশ্য তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

তদন্তের সূত্রপাত ২০১৩ সালের একটি উড়োজাহাজ ক্রয়চুক্তি থেকে। ওই সময় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে।

এই তদন্তের অংশ হিসেবে গত আগস্টে এয়ারবাসের একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করে।

এদিকে উড়োজাহাজ বিক্রির ক্ষেত্রে ঘুষ ও দুর্নীতির অভিযোগে পৃথক আন্তর্জাতিক তদন্তের পর ২০২০ সালে এয়ারবাস ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছায়। ওই নিষ্পত্তির আওতায় প্রতিষ্ঠানটিকে প্রায় ৪ বিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছিল।

নামাল রাজাপাকসের গ্রেপ্তারের বিষয়ে তার আইনজীবীদের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। শ্রীলঙ্কান এয়ারলাইন্স ও এয়ারবাসের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী