রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, ফ্লোরিডায় প্রাণগেল ৫ জনের

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭:০০
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি কার্গো উড়োজাহাজ। রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে গিয়ে কয়েকটি গাড়িতে ধাক্কা দেয় উড়োজাহাজটি। এতে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল। বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এটি রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়ে।

সড়কে পড়ার পর উড়োজাহাজটি সেখানে চলাচলরত একাধিক গাড়িতে আঘাত করে। দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুনের শিখার পাশাপাশি ব্যাপক ধোঁয়া দেখা যায় বলে জানিয়েছে স্থানীয় ফায়ার ও রেসকিউ কর্তৃপক্ষ।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুরুতর আহত আরও অন্তত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি অ্যামাজনের মালিকানাধীন প্রাইম এয়ারের। এদিকে দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তবে ঠিক কী কারণে অবতরণের সময় কার্গো উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে চলে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে সড়কে ঠিক কতটি গাড়ি উড়োজাহাজটির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার কারণ খতিয়ে দেখতে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীরা সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা সদ্য. লেবাননে ইসরায়েলি হামলার সতর্কবার্তা, বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ সদ্য. ইরান ইস্যুর অবসান ঘটলে মধ্যপ্রাচ্য ঘিরে মেগা পরিকল্পনার বার্তা ট্রাম্পের সদ্য. সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহবিরোধী, পরীক্ষা-নিরীক্ষার দাবি বিরোধীদলীয় নেতার সদ্য. রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, ফ্লোরিডায় প্রাণগেল ৫ জনের সদ্য. সার পাচার করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, বিএনপি নেতাকে জরিমানা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম সদ্য. সংসদে আরও ১০ স্থায়ী কমিটি, সভাপতি পদে নেই বিরোধীরা সদ্য. ঊর্ধ্বমুখী দেশের রিজার্ভ, ৩৬ বিলিয়ন ডলারের নতুন মাইলফলক সদ্য. ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা সদ্য. লেবাননে ইসরায়েলি হামলার সতর্কবার্তা, বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ সদ্য. ইরান ইস্যুর অবসান ঘটলে মধ্যপ্রাচ্য ঘিরে মেগা পরিকল্পনার বার্তা ট্রাম্পের সদ্য. সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহবিরোধী, পরীক্ষা-নিরীক্ষার দাবি বিরোধীদলীয় নেতার সদ্য. রানওয়ে থেকে ছিটকে সড়কে কার্গো বিমান, ফ্লোরিডায় প্রাণগেল ৫ জনের সদ্য. সার পাচার করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, বিএনপি নেতাকে জরিমানা