সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৫৭:৩৮
ছবি: ফাইন্যান্সিয়াল টাইমস

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। সোমবার জ্বালানি তেলের দাম গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আন্তর্জাতিক বাজারে এদিন ব্রেন্ট ক্রুডের মূল্য ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫২ ডলারে ওঠে। লেনদেনের একপর্যায়ে দাম ৯৭ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়, যা গত ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৮ ডলারে দাঁড়ায়। দিনের একপর্যায়ে ডব্লিউটিআইয়ের দাম ৯৩ ডলার ছাড়িয়ে যায়, যা জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় ফের হামলার ঘটনা ঘটেছে। জিজান শহরে অবস্থিত ওই স্থাপনায় হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা যাচাই করা হচ্ছে। স্থাপনাটিতে প্রতিদিন চার লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি শোধনাগার রয়েছে।

তবে ওই হামলা কারা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ার পর থেকেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ইরান দুটি মার্কিন নৌযান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ওই তিনটি ইরানি জাহাজ এমন একটি ‘বহু বিলিয়ন ডলারের ছায়া নেটওয়ার্কের’ সঙ্গে যুক্ত, যা ইরানের বিপ্লবী গার্ড ও দেশটির আঞ্চলিক মিত্রদের অর্থায়নে ব্যবহৃত হয়।

অন্যদিকে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘অর্থনৈতিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে।

প্রায় এক মাস ধরে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকার পর সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হয়। আগস্টে এই সংঘাত ছয় মাসের সময়সীমা অতিক্রম করেছে।

ক্রমবর্ধমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাব অন্যান্য জ্বালানির বাজারেও পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে শ্রমিক দিবসের ছুটির সপ্তাহান্তে পেট্রল ও ডিজেলের দামও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. অন্তর্বর্তী সরকারের হামের টিকা নিয়ে ভুল নীতির বলি অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. অন্তর্বর্তী সরকারের হামের টিকা নিয়ে ভুল নীতির বলি অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী