আন্তর্জাতিক বাজারে ফের ঊর্ধ্বগতি জ্বালানি তেলের দাম

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৫:৫২
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। সৌদি আরবের তেল অবকাঠামোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক ফিউচার্স বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯ ডলারে পৌঁছায়। বাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হলে খুব শিগগিরই এর দাম ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এর আগের কার্যদিবসে ব্রেন্টের দাম সর্বোচ্চ ৯৮ দশমিক ০৬ ডলারে উঠেছিল। দিনের লেনদেন শেষে অবশ্য দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলারে অবস্থান করে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে সরবরাহের জন্য নির্ধারিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৪৭ ডলারে।

সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ কয়েকটি তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে। এসব হামলার পর কয়েকটি শোধনাগারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। নিরাপত্তাজনিত কারণে কিছু এলাকায় তেল উৎপাদন ও সরবরাহ কার্যক্রমও সীমিত করা হয়েছে।

এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

হামলা ও পাল্টা উত্তেজনা অব্যাহত থাকলে তেলের বাজারে অস্থিরতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, পরিবহন ব্যয় এবং বিভিন্ন দেশের জ্বালানি বাজারেও।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা