মিয়ানমারে ড্রোন হামলার পর বিমান চলাচল বন্ধ

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২২:১৫
ছবি: সংগৃহীত

মিয়ানমারের মান্দালয় অঞ্চলের তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর দ্বিতীয় দিনের মতো বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে। হামলার কারণে নির্ধারিত কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির ব্যাংক কার্যালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানবন্দর বন্ধ থাকায় ১১ ও ১২ ডিসেম্বরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তাড়া-উ বিমানবন্দরকে লক্ষ্য করে ছয়টি ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। হামলার জন্য দেশটির গণতন্ত্রপন্থি সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) নাম উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

হামলার পর বিমানবন্দরের কিছু অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বিমানবন্দরের রানওয়ে কিংবা সেখানে থাকা কোনো যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, হামলার সময় তাড়া-উ বিমানবন্দরে মিয়ানমারের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান অবস্থান করছিল। সেটিকে লক্ষ্য করেই ড্রোনগুলো ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে বলা হচ্ছে।

ড্রোন হামলার ঘটনায় বিমানবন্দর বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ বিমান যোগাযোগেও প্রভাব পড়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘাত ও সশস্ত্র লড়াই চলছে। সামরিক শাসনের কয়েক বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সাবেক সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

তবে নির্বাচন ও ক্ষমতার পরিবর্তনের পরও মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’ সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. ‘আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা হবে’