ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে ইরানের প্রেসিডেন্ট

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৭:৫৪
ছবি: সংগৃহীত

ব্রিকসের ১৮তম সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পেজেশকিয়ানের।

ভারত সফরের উদ্দেশে তেহরান ছাড়ার আগে ব্রিকসের সম্ভাবনা নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। তার মতে, একতরফা বিশ্বব্যবস্থার মোকাবিলার পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনীতি, বাণিজ্য, শিল্প ও বিজ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়াতে জোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের মূল অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে পেজেশকিয়ানের। পাশাপাশি ব্রিকস ইকোনমিক ফোরামের বৈঠকেও অংশ নেবেন তিনি। বহুপাক্ষিকতা ও আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে নেতাদের একটি সীমিত পরিসরের বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

ভারত সফরকে ব্রিকস সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন পেজেশকিয়ান। সম্মেলনের মাধ্যমে সদস্য দেশগুলোর অর্থনৈতিকসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

ইরানের প্রেসিডেন্টের তথ্য অনুযায়ী, বর্তমানে ব্রিকসের মোট সদস্য ২১টি দেশ। এর মধ্যে ১১টি পূর্ণ সদস্য এবং বাকি ১০টি দেশকে ‘ব্রিকস প্লাস’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী সদ্য. আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না: রুমিন ফারহানা