ব্রিকস সম্মেলনের আগে পুতিন-মোদি বৈঠক, গুরুত্ব পেল সংঘাত নিরসন

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৫:৪১
ছবি: সংগৃহীত

ইউক্রেন ও ইরানসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিকে সবচেয়ে কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এ অবস্থানের কথা জানান তিনি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে সফররত পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করেন মোদি। ব্রিকস সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারত-রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও মতবিনিময় করেন মোদি ও পুতিন। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং কৃষ্ণসাগরীয় অঞ্চলের সংঘাত নিয়ে আলোচনা হয়। এসব সংঘাত সামুদ্রিক বাণিজ্য ও ভারতীয় নাবিকদের নিরাপত্তায় প্রভাব ফেলছে বলেও বৈঠকে বিষয়টি উঠে আসে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত নিরসনে আলোচনার বিকল্প নেই বলে বৈঠকে উল্লেখ করেন মোদি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

বৈঠকের পর দুই নেতা রাশিয়া ও ভারতের মধ্যে শিল্প ও প্রযুক্তিগত সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত ‘ইনোপ্রম ইন্ডিয়া’ প্রদর্শনী পরিদর্শন করেন।

এ সময় পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। আগামী ২৪তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে রাশিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদি বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে শুক্রবার ভোরে নয়াদিল্লিতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

অন্যদিকে, বৈঠকে মোদি রুশ ভাষায় অনূদিত প্রাচীন ভারতীয় সাহিত্যকর্ম ‘থিরুক্কুরাল’-এর একটি সংস্করণ পুতিনকে উপহার দেন। তিরুভাল্লুভারের লেখা এই বিখ্যাত গ্রন্থে মানবজীবন ও নৈতিকতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলে মোদি জানান।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন প্রধানমন্ত্রী সদ্য. আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা সদ্য. সরকারি টাকা নষ্ট না করতে প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ সদ্য. প্রবাসীদের জন্য বড় সুখবর, ৪১ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা সদ্য. ব্রিকস সম্মেলনে পুতিনের অংশগ্রহণ, যাচ্ছেন না তারেক রহমান সদ্য. আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির সদ্য. চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যকে চাকরিতে ফেরানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন