নেতানিয়াহুর চুল-মেকআপ বাবদ ইসরাইলের ব্যয় ৪ লাখ ৭০ হাজার ডলার

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩১:২৬
ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রীদের সরকারি দায়িত্ব পালনের সময় চুল সাজানো, মেকআপ ও সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক খাতে গত কয়েক বছরে বিপুল অর্থ ব্যয়ের তথ্য প্রকাশ পেয়েছে। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এসব খাতে দেশটির সরকারের ব্যয় হয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

তথ্য অধিকার আইনে করা এক আবেদনের জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ সংক্রান্ত নথি প্রকাশ করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত ওই আবেদন করেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট চুল ও মেকআপ ব্যয়ের প্রায় ৯০ শতাংশই হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারার সময়কালে। সরকারি নথির বিভিন্ন অংশে প্রধানমন্ত্রী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট এবং মেকআপ শিল্পীদের পরিচয় মুছে দেওয়া হয়েছে। এসব তথ্য প্রকাশ না করার কারণ হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নথিতে বিভিন্ন মাসের খরচের বিস্তারিত হিসাবও রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর—ইসরাইলে যুদ্ধ শুরুর আগের ও আশপাশের সময়ে প্রধানমন্ত্রীর চুল সাজাতে প্রায় ২ হাজার ৬০০ ডলার এবং মেকআপের পেছনে প্রায় ১ হাজার ৫৮০ ডলার ব্যয় দেখানো হয়েছে। শুধু ওই বছরের অক্টোবরেই চুল সাজানোর জন্য খরচ হয়েছে প্রায় ৮১০ ডলার।

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই খাতে ব্যয়ের পরিমাণেও বড় পার্থক্য দেখা গেছে। ২০২৩ সালে চুল ও মেকআপ বাবদ মোট ব্যয় ছিল প্রায় ১ লাখ ৩ হাজার ডলার। এর বিপরীতে ২০২২ সালে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের সময়ে একই খাতে ব্যয় হয়েছিল প্রায় ২৭ হাজার ৬০০ ডলার।

সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ২০২৫ সালে। ওই বছর চুল সাজানো ও মেকআপ বাবদ সরকারি খরচ প্রায় ১ লাখ ১১ হাজার ডলারে পৌঁছায়। এর একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় হয়েছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময়।

নথি অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরের সময় শুধু চুল সাজানো ও মেকআপে ব্যয় হয় প্রায় ১৩ হাজার ৫০০ ডলার। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে একই শহরে সফরের সময় এ খাতে খরচ হয়েছিল প্রায় ১১ হাজার ৫০০ ডলার।

এদিকে পোশাক, অতিথি আপ্যায়নসহ সরকারি প্রতিনিধিত্বমূলক ব্যয়ের হিসাবও আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, নেতানিয়াহুর সময়ে এসব খাতে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৩৪ হাজার ডলার। নাফতালি বেনেটের সময়ে এ ব্যয় ছিল ১৯ হাজার ডলার এবং ইয়ার লাপিদের সময়ে প্রায় ২ হাজার ৬০০ ডলার।

তবে গয়না, পোশাক এবং ইমেজ কনসালট্যান্টদের পেছনে সরকারি অর্থ ব্যয়ের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তথ্য অধিকার আন্দোলনের পক্ষ থেকে এসব খাতের তথ্যও চাওয়া হয়েছিল।

তথ্যসূত্র: ডাব্লিউআইওএন

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ আমাদের ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. নিজ হাতে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে এখনো বিচারাধীন আরও অর্ধশত মামলা সদ্য. ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ আমাদের ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী সদ্য. নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন সদ্য. নিজ হাতে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে এখনো বিচারাধীন আরও অর্ধশত মামলা সদ্য. ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সদ্য. দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান সদ্য. ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর সদ্য. ড্রোন হামলার কারণে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি