ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫০:৪৯
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহির্সীমান্তে চলতি বছরের প্রথম আট মাসে অনিয়মিতভাবে প্রবেশের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ ধরনের সীমান্ত পারাপার ৩৫ শতাংশ কমেছে। তবে ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ দুই অভিবাসনপথে শনাক্ত হওয়া অনিয়মিত অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষ অবস্থানে রয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউর বহির্সীমান্তে প্রায় ৭৫ হাজার অনিয়মিত পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে।

ফ্রন্টেক্সের মতে, ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন কমার পেছনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং অভিবাসীদের যাত্রাস্থলে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার হওয়ার ভূমিকা রয়েছে। ফলে ইউরোপের উদ্দেশ্যে সমুদ্রযাত্রায় নামা নৌকার সংখ্যাও কমেছে।

তবে এই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণহানির ঘটনা কমেনি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ১ হাজার ৮০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফ্রন্টেক্স বলছে, মানবপাচারকারী চক্রগুলো অতিরিক্ত যাত্রী বহনকারী ও ঝুঁকিপূর্ণ নৌযানে মানুষকে সমুদ্রপথে পাঠিয়ে যাচ্ছে।

পূর্ব ভূমধ্যসাগরীয় পথ সবচেয়ে ব্যস্ত

প্রথম আট মাসে ইউরোপে অনিয়মিত প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় ছিল পূর্ব ভূমধ্যসাগরীয় রুট। এ পথে ২৪ হাজার ২০০টির বেশি সীমান্ত পারাপার শনাক্ত হয়েছে। যদিও গত বছরের তুলনায় এ সংখ্যা ২৫ শতাংশ কম।

এই রুটে আগস্ট মাসে প্রায় ৩ হাজার অনিয়মিত পারাপার শনাক্ত হয়। এ পথে আফগানিস্তান, সুদান ও বাংলাদেশের নাগরিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

মধ্য ভূমধ্যসাগরেও বাংলাদেশিরা এগিয়ে

মধ্য ভূমধ্যসাগরীয় পথে প্রায় ১৯ হাজার ৪০০ অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৫৫ শতাংশ কম।

লিবিয়া এখনো এ রুটের প্রধান যাত্রাস্থল। মোট পারাপারের প্রায় দুই-তৃতীয়াংশ লিবিয়া থেকে হয়েছে। এ ছাড়া আলজেরিয়া ও তিউনিসিয়াও গুরুত্বপূর্ণ যাত্রাপথ হিসেবে রয়েছে।

এই রুটে শনাক্ত হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি, সোমালি ও আলজেরীয় নাগরিকের সংখ্যা ছিল বেশি। লিবিয়া ও তিউনিসিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, আটক এবং ফেরত পাঠানোর কার্যক্রমের কারণে এ পথে নৌযাত্রা কমেছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স।

পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে উল্টো চিত্র

অন্যান্য প্রধান রুটের বিপরীতে পশ্চিম ভূমধ্যসাগরীয় পথে অনিয়মিত প্রবেশ বেড়েছে। প্রথম আট মাসে এ রুটে প্রায় ১৫ হাজার ৯০০টি পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

আলজেরিয়া এ রুটের প্রধান যাত্রাস্থল। বালেয়ারিক দ্বীপপুঞ্জ ও স্পেনের মূল ভূখণ্ড ছিল প্রধান গন্তব্য। জুলাইয়ে এ পথে পারাপারের চাপ গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও আগস্টে তা আবার কমে আসে।

মরক্কো ও পশ্চিম আফ্রিকা অঞ্চলে নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় মানবপাচারকারী চক্রগুলো বিকল্প রুট হিসেবে আলজেরিয়ার উপকূলকে বেশি ব্যবহার করছে বলে ধারণা ফ্রন্টেক্সের।

পশ্চিম আফ্রিকান রুটে সবচেয়ে বড় পতন

পশ্চিম আফ্রিকান রুটে প্রথম আট মাসে প্রায় ৫ হাজার ১০০টি অনিয়মিত সীমান্ত পারাপার শনাক্ত হয়েছে। আগের বছরের তুলনায় এ পথে ৫৮ শতাংশ পতন হয়েছে, যা প্রধান রুটগুলোর মধ্যে সর্বোচ্চ।

মরিতানিয়ার প্রতিরোধমূলক পদক্ষেপ এবং স্পেন ও ইইউর সহযোগিতায় সেনেগালের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে এ পথে সমুদ্রযাত্রা কমেছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স। তবে জুলাইয়ে মৌসুমি কারণে গাম্বিয়া, সেনেগাল ও গিনি-বিসাউ থেকে নৌযাত্রা বাড়ায় পরিস্থিতিতে ফের পরিবর্তন দেখা যায়।

ইংলিশ চ্যানেলেও কমেছে পারাপারের চেষ্টা

যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল ব্যবহার করে অনিয়মিত প্রবেশের চেষ্টাও কমেছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এ ধরনের প্রায় ২৬ হাজার ৬০০টি প্রচেষ্টা শনাক্ত করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৩ শতাংশ কম।

তবে গ্রীষ্মকালে এ পথে পারাপারের প্রবণতা তুলনামূলক বেশি ছিল। মানবপাচারকারীরা ঝুঁকিপূর্ণভাবে নৌযানে অতিরিক্ত মানুষ তোলার প্রবণতা অব্যাহত রেখেছে। জুলাইয়ের শেষ দিকে একটি নৌযানে ১৬৫ জনকে বহনের ঘটনাও শনাক্ত হয়েছে।

এদিকে চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে হওয়া চুক্তির ফলে আগামী মাসগুলোতে ফ্রান্সের উপকূলে নজরদারি ও টহল আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান