মালয়েশিয়ায় ১৪৭ বাংলাদেশিসহ আটক ১৭৩

সদ্য সংবাদ ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৯:৪৪
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেপাংয়ে বিভিন্ন স্থাপনায় অভিযান চালিয়ে ১৪৭ বাংলাদেশিসহ ১৭৩ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিমান হ্যাঙ্গার নির্মাণ প্রকল্প, গুদাম ও বিমান ইঞ্জিন পরীক্ষাকেন্দ্রে এসব অভিযান পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর এক সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইমিগ্রেশন বিভাগের ৮৮ কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে মোট ২৬১ জনকে যাচাই করা হয়। তাদের মধ্যে ২১৭ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ৪৪ জন মালয়েশিয়ার নাগরিক। প্রকল্পের বিভিন্ন সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও এই যাচাইয়ের আওতায় আনা হয়।

আটক ১৭৩ বিদেশির বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশিয়ার এবং ৯ জন পাকিস্তানের নাগরিক।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

অভিযানে আরও কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, নির্মাণ প্রকল্পে কর্মরত বিদেশি শ্রমিকদের এমন অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস ব্যবহার করে নিয়োগ দেওয়া হচ্ছিল, যেগুলো অন্য প্রতিষ্ঠানের নামে ইস্যু করা হয়েছিল।

এ ছাড়া সামাজিক ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগও পাওয়া গেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে