ইরানে বন্ধ করে দেওয়া হলো ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৩:৫৪
ছবি: সংগৃহীত

ইরানে ফরাসি দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বেআইনি কর্মকাণ্ডে’ সম্পৃক্ততার অভিযোগে আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

রোববার ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ভাষা শিক্ষার আড়ালে প্রতিষ্ঠানটি অনুমোদনহীন কার্যক্রম চালিয়ে আসছিল।

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেওয়া বিশেষ মর্যাদার সুযোগ নিয়ে কেন্দ্রটি দেশটির মেধাবী ও প্রভাবশালী ব্যক্তিদের শনাক্ত করে তাদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল। এমনকি ওই ব্যক্তিদের ইরান ছাড়তে সহায়তারও অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

ইরানের বিচার বিভাগ আরও দাবি করেছে, এসব কর্মকাণ্ড দেশটির সঙ্গে বিদ্যমান আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও সমঝোতার লঙ্ঘন। এ কারণেই আদালতের নির্দেশে কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও ফ্রান্সের মধ্যকার সম্পর্কেও উত্তেজনা বেড়েছে। গত মাসে ইরানি দুই কূটনীতিককে ফ্রান্স থেকে বহিষ্কার করে প্যারিস। এর আগে ইরানে কর্মরত দুই ফরাসি প্রতিনিধিকে সাময়িকভাবে আটক এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

তেহরানের অভিযোগ ছিল, ওই দুই ফরাসি কূটনীতিক ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি কূটনীতিকদের বহিষ্কার করে ফ্রান্স।

সূত্র: এএফপি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন