ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

সদ্য সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৭:১৩
ছবি: সংগৃহীত

ইতালির স্কুলগুলোতে হিজাব ও বোরকা পরা নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করা এবং ভাষাগতভাবে পিছিয়ে থাকা শিশুদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখানোর বাধ্যবাধকতা চালুর পরিকল্পনা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ইতালির স্কুলে দেশটির শিশুরা যেন নিজেদের শ্রেণিকক্ষেই সংখ্যালঘু বা কোণঠাসা মনে না করে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে বিদেশি শিক্ষার্থীরা স্কুলে হিজাব বা বোরকা পরে যেতে পারবে না। পাশাপাশি প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারের পরিকল্পনায় আরও বলা হয়েছে, যেসব বিদেশি শিশু নতুন পরিবেশ ও ইতালীয় ভাষার সঙ্গে সহজে মানিয়ে নিতে পারছে না, তাদের বাবা-মাকেও ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতার আওতায় আনা হবে। সরকারের ধারণা, এর ফলে বিদেশি পরিবারগুলোর সঙ্গে ইতালীয় সমাজের সাংস্কৃতিক ব্যবধান কিছুটা কমবে।

প্রস্তাবিত নিয়মটি শিগগিরই মন্ত্রিপরিষদের বৈঠকে তোলা হবে। সেখানে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন