যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২:৪৬
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উপস্থিতি নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসি বলেছে, অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরে যেতে হবে। নতুন করে হামলা হলে সংঘাতের পরিধি আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে ইরান।

ইরানের এই হুঁশিয়ারি এসেছে এমন সময়ে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। আইআরজিসির পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে আইআরজিসি আরও বড় ধরনের প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

তবে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনার কথাও সামনে এসেছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ইরান আন্তরিকভাবে আলোচনায় ফিরতে চাইলে এখনো আলোচনার সুযোগ রয়েছে। একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে ওয়াশিংটনের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

এদিকে সংঘাতের প্রভাব পড়ছে হরমুজ প্রণালির নৌ চলাচলেও। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই প্রণালিতে সাম্প্রতিক সময়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে মাত্র ১৭টি পণ্যবাহী জাহাজ এই নৌপথ অতিক্রম করেছে, যেখানে আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ৩৭।

হরমুজ পরিস্থিতির প্রভাব পড়ায় মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ও আন্তর্জাতিক জ্বালানি বাজার নিয়েও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ বিকল্প পথে জ্বালানি পরিবহনের চেষ্টা করলেও সেগুলোতে বাড়তি খরচ ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হচ্ছে।

এর মধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইনগুলোর আন্তর্জাতিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে। ইরানি বিমানকে জ্বালানি, অবতরণ সুবিধা বা টিকিট বিক্রির মতো সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোও মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছেন তিনি।

এর আগে চলতি মাসেও ইরানের বিমান চলাচল খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এসব পদক্ষেপের ফলে ইরানের কয়েকটি এয়ারলাইন ইতোমধ্যে আন্তর্জাতিক রুটে কার্যক্রম কমিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

সব মিলিয়ে সামরিক উত্তেজনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালির নৌ চলাচল- তিন দিক থেকেই চাপে রয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। একদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ; এর পাশাপাশি আলোচনার সম্ভাবনাও খোলা রাখার বার্তা দিচ্ছে ওয়াশিংটন। ফলে সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটিই এখন আন্তর্জাতিক মহলের বড় নজর।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. রেল মন্ত্রণালয়কে কড়া বার্তা দিলেন আম্মার সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পাবনায় জামায়াতকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. রেল মন্ত্রণালয়কে কড়া বার্তা দিলেন আম্মার সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পাবনায় জামায়াতকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি