জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৬:২৩
সংগৃহীত

প্রবল শক্তি নিয়ে জাপানে আঘাত হেনেছে টাইফুন দুজুয়ান। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ব্যাহত হয়েছে রেল ও বিমান চলাচলও।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুন দুজুয়ানের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। প্রবল বাতাসে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে।

টাইফুনের প্রভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এতে পাঁচ দিনের ছুটির সময়ে জাপানের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।

ঝড়ের আগেই জাপানের আবহাওয়া সংস্থা ‘জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছিল। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কয়েকটি এলাকার সতর্কতার মাত্রা কমিয়ে আনা হয়।

টাইফুনের কারণে বিভিন্ন পূর্বনির্ধারিত আয়োজনও বাতিল করা হয়েছে। সোমবার রক ইন জাপান সংগীত উৎসবের কয়েকটি কনসার্ট স্থগিত করা হয়। একই দিনে টোকিও গেম শোর ভিডিও গেম প্রদর্শনীর আয়োজনও বাতিল করা হয়।

এদিকে টাইফুনে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।

তবে দুর্যোগ পরিস্থিতির মধ্যেও পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। সফরের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার কথা জানিয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা