জামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০:৩৪
ছবি: সংগৃহীত

পাকিস্তানে জ্বালানি তেলের ওপর আরোপিত পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদ অভিমুখে জামায়াতে ইসলামীর চলমান লং মার্চ সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে ফোনে কথা বলে এ অনুরোধ জানান তিনি। দলটির মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, লং মার্চের বহর মুলতানে পৌঁছানোর পর হাফিজ নাঈমের সঙ্গে যোগাযোগ করেন শেহবাজ। তিনি দেশে ফিরে জামায়াতের সঙ্গে পেট্রোলিয়াম লেভি নিয়ে অর্থবহ আলোচনায় বসার আগ্রহের কথাও জানান।

প্রধানমন্ত্রীর প্রস্তাবের জবাবে জামায়াতের আমির বলেন, সরকারের সঙ্গে সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো তাদের উদ্দেশ্য নয়। তবে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরতে তারা কর্মসূচি পালন করছেন এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করা উচিত বলে জানান তিনি।

হাফিজ নাঈম আরও জানান, লং মার্চ স্থগিতের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেবেন না তিনি। দলের কেন্দ্রীয় শুরার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কর্মসূচি স্থগিত হলেও প্রতিবাদের অধিকার থেকে সরে আসবে না জামায়াত।

এর আগে রোববার করাচি থেকে ইসলামাবাদ অভিমুখে ট্রেন মার্চ শুরু করে জামায়াতে ইসলামী। জ্বালানি তেলের দামের সঙ্গে যুক্ত পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবিকে সামনে রেখে এ কর্মসূচি শুরু হয়।

মুলতানে যাওয়ার পথে ট্রেনের কয়েক ঘণ্টা বিলম্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাফিজ নাঈম। পরে সেখান থেকে লং মার্চের পরবর্তী ধাপে সড়কপথে ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানায় দলটি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারের পাশাপাশি সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কমানো, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করছে। এর আগে সরকার ও জামায়াতের মধ্যে এ দাবিগুলো নিয়ে একাধিক দফায় আলোচনা হলেও লেভি প্রত্যাহারের প্রশ্নে সমাধান হয়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. ‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার