‘ট্রাম্প টিভি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৯:৩৩
সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২৪ ঘণ্টার ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করেছে। ‘TRUMP TV: The Essentials Station’ নামের এই প্ল্যাটফর্মে প্রশাসনের বিভিন্ন ঘোষণা, প্রেসিডেন্টের বক্তব্য, গুরুত্বপূর্ণ ভিডিও এবং পুরোনো ফুটেজ সম্প্রচার করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন প্ল্যাটফর্মটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, বক্তব্য ও ভিডিও এক জায়গায় দেখানো হবে। হোয়াইট হাউসের নিজস্ব ইউটিউব ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এর সম্প্রচার করা হচ্ছে।

‘ট্রাম্প টিভি’ চালুর সময়েই মার্কিন প্রশাসনের সঙ্গে কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি CNN, MS NOW ও Politico-এর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ করা হয়। ট্রাম্প এসব সংবাদমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

এরপর হোয়াইট হাউসের প্রবেশপথে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়। CNN- এর এক সাংবাদিকের প্রেস পাসও জব্দ করা হয়েছিল বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতের দ্বারস্থ তিন সংবাদমাধ্যম

হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করেছে CNN, MS NOW ও Politico। ওয়াশিংটনের ফেডারেল আদালতে করা মামলায় প্রতিষ্ঠানগুলো দাবি করেছে, তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের মাধ্যমে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করা হয়েছে।

তিন প্রতিষ্ঠান যৌথ বিবৃতিতে বলেছে, তাদের সংবাদ পরিবেশন নিয়ে আপত্তির কারণে কোনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই সাংবাদিকদের ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে। তাদের বক্তব্য, সরকারের কোনো সংবাদমাধ্যম কী প্রকাশ করবে বা করবে না- এটি নির্ধারণ করার সুযোগ থাকা উচিত নয়।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও মামলার বিষয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের সমালোচনা করেছেন।

এদিকে সংবাদমাধ্যমগুলোর সঙ্গে এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের প্রেস পুলেও। CNN- এর প্রবেশাধিকার বন্ধ হওয়ার পর প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচির ভিডিও কাভারেজ নিয়ে অন্য সম্প্রচারমাধ্যমগুলোর মধ্যেও প্রতিবাদ দেখা দিয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউসের নিজস্ব প্ল্যাটফর্ম হিসেবে ‘ট্রাম্প টিভি’র ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু হলো।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া