হরমুজ প্রণালিতে জব্দ মার্কিন-ইসরায়েলি জাহাজ বিক্রির ঘোষণা দিল ইরান

সদ্য সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৩:০০
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ও উপসাগরীয় এলাকায় সাম্প্রতিক সংঘাতের সময় আটক করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো নিলাম বা বিক্রির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ইরান। এসব জাহাজ বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষ ও পরিবারগুলোর সহায়তায় ব্যয় করার পরিকল্পনা করেছে দেশটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা আবদোলিয়ানপুর জানান, আদালতের নির্দেশনার ভিত্তিতে হরমুজ প্রণালি ও উপসাগরীয় জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক জাহাজ আটক করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাহাজ বিক্রি থেকে পাওয়া অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হবে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ এবং আশপাশের এলাকাগুলোতে মার্কিন হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্যায়ন শুরু হয়েছে বলেও জানান তিনি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র বের করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে গড়ায়। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এই সংঘাতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধারাবাহিক পাল্টাপাল্টি হামলা হয়। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।

সংঘাতের এক পর্যায়ে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ওপরও প্রভাব পড়ে। ইরানের পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি অর্থবছরে ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস, বাড়তে পারে মূল্যস্ফীতি সদ্য. বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া