ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল ভারতীয় নাবিকের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭:২৭
সংগৃহীত

ওমানের পূর্ব উপকূলের কাছে ভারতগামী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। হামলার পর জাহাজে থাকা ১৯ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিহত নাবিকের নাম সুরজ যাদব। তিনি ভারতের উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এমভি কেপ দাও নামের জাহাজটি ভারতের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়। পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একজন ভারতীয় নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে জানানো হয়, জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস। নিহত সুরজ যাদবের পরিবারের প্রতিও শোক ও সমবেদনা জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলার ধরন সম্পর্কে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই) জানিয়েছে, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। এর একটি জাহাজের বাম পাশের সি-ডেকের আবাসিক অংশে এবং অন্যটি ইঞ্জিন কক্ষের কাছাকাছি বাম পাশের হালে আঘাত করে। হামলার সময় জাহাজটি ভারত অভিমুখে যাচ্ছিল।

এফএসইউআইয়ের তথ্য অনুযায়ী, এমভি কেপ দাওয়ে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২০ জন ভারতীয়। তবে ভারতীয় দূতাবাসের বিবৃতিতে ১৯ জন ভারতীয় নাবিকের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নাবিকের সংখ্যা নিয়ে দুই পক্ষের তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে অঞ্চলটির উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে দেশটি।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. নাসীরুদ্দীনকে জিজ্ঞেস করা উচিত, তিনি কেন এটা বলেছেন সদ্য. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ৯৫৫ সদ্য. প্রাথমিক শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ সদ্য. ঢাকা মহানগর পুলিশের ১১ কর্মকর্তার রদবদল সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. নাসীরুদ্দীনকে জিজ্ঞেস করা উচিত, তিনি কেন এটা বলেছেন সদ্য. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ৯৫৫ সদ্য. প্রাথমিক শিক্ষক নিয়োগেও চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ সদ্য. ঢাকা মহানগর পুলিশের ১১ কর্মকর্তার রদবদল সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ