বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৩:৪৫
ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরে ব্যাপক ওঠানামার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে আবারও কিছুটা পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি এবং সৌদি আরবে হুথিদের হামলার প্রভাব বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ২৫ সেপ্টেম্বর জিএমটি রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দর আগের তুলনায় ৭৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। অর্থাৎ দাম কমেছে শূন্য দশমিক ৬৯ শতাংশ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও কমেছে। প্রতি ব্যারেলে ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে এর দর দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৮০ ডলারে।

এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে উল্টো চিত্র দেখা গিয়েছিল। ওই দিন দুই ধরনের অপরিশোধিত তেলের দাম একপর্যায়ে প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। দিনের লেনদেন শেষে ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়েছিল।

বৃহস্পতিবারের দর বৃদ্ধির ফলে ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ অবস্থানে লেনদেন শেষ করে ব্রেন্ট ক্রুড। তবে এর আগে টানা ছয় কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দর প্রায় ১৩ শতাংশ কমে গিয়েছিল।

সাপ্তাহিক হিসাবে অবশ্য দুই বাজারে ভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। বিপরীতে একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ২ দশমিক ০৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত, যুদ্ধবিরতির সম্ভাবনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এসব বিষয়ই বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজারের দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ফেরাকে সমর্থন শি জিনপিংয়ের