শি জিনপিংয়ের আগমনে লালগালিচা পরিষ্কারে মার্কিন সেনারা, ভিডিও ভাইরাল

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩০:৪৯
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভিডিওতে শির বিমান অবতরণের পর কয়েকজন মার্কিন সামরিক সদস্যকে লালগালিচা হাত-পায়ে ভর করে ঠিক করতে দেখা যায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান শি জিনপিং। তাকে বহনকারী বিমান ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণের পরই ওই দৃশ্য ধারণ করা হয়।

প্রায় ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন মার্কিন সামরিক সদস্য দ্রুত লালগালিচার ভাঁজ ঠিক করছেন। পাশাপাশি কার্পেটের ওপর থাকা ময়লা পরিষ্কার করতেও তাদের দেখা যায়। প্রায় ৩০ মিটার দীর্ঘ ওই লালগালিচা শি বিমান থেকে নামার আগেই প্রস্তুত করা হচ্ছিল।

এ সময় বিমানের দরজার কাছে দাঁড়িয়ে থাকা চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান হং লেইসহ অন্য কর্মকর্তাদের পুরো আয়োজনটি পর্যবেক্ষণ করতে দেখা যায়।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী মার্কিন সামরিক সদস্যদের এভাবে লালগালিচা ঠিক করার বিষয়টির সমালোচনা করেন।

বিল ম্যাডেন নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেন। তার দাবি, চীনা প্রেসিডেন্টের জুতায় যাতে ধুলা না লাগে, সে জন্য মার্কিন সেনাদের এ কাজে নিয়োজিত করা হয়েছে।

অন্যদিকে কেন্টাকির সাবেক মেরিন ফাইটার পাইলট ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক অ্যামি ম্যাকগ্রাথও ঘটনাটির সমালোচনা করেছেন। তার ভাষ্য, মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা কোনো বিদেশি নেতার ব্যক্তিগত ভাবমূর্তি বা অহংকার প্রদর্শনের অংশ হওয়ার জন্য শপথ নেননি।

শি জিনপিংয়ের এবারের সফরে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বৈঠকের আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. বিশ্বমঞ্চে একই পরিবারের ৩ সদস্যের ভাষণ, তৈরি হলো নতুন ইতিহাস সদ্য. দেশের প্রতিটি হাট-বাজারগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সদ্য. উপনিবেশবাদী-ষড়যন্ত্রকারীদের জায়গা দেশে নেই: রিজভী সদ্য. সব অপকর্মেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে: এ্যানি সদ্য. দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: জাতিসংঘে প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা