ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৩:৩০
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর তৈরি হওয়া উত্তেজনা কমাতে তেহরান ওয়াশিংটনের কাছে একটি নির্দিষ্ট শান্তি পরিকল্পনা পাঠায়। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে। তাঁর দাবি, হরমুজ প্রণালি চালু করা ও সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্র আন্তরিক হলে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে তেহরানের।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের হাতে। কোনো ধরনের চাপ, হুমকি বা ভয় দেখিয়ে ইরানকে তার সার্বভৌম অধিকার থেকে সরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে এর কয়েক ঘণ্টা পর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করা হয়, ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তেহরান চুক্তির শর্ত বাস্তবায়ন করবে কি না, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সংশয় রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ প্রত্যাহার এবং তেলসংক্রান্ত নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার পাশাপাশি লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার কথা জানিয়েছে তেহরান।

এর আগে গত ১৭ জুন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে ১৪ দফার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চুক্তিতে লেবাননসহ বিভিন্ন এলাকায় সামরিক অভিযান বন্ধ এবং ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর বিষয় ছিল।

তবে ৮ জুলাই ট্রাম্প ওই চুক্তি বাতিলের ঘোষণা দেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অভিযোগ তুলে ইরানও সমঝোতা স্মারক স্থগিত করে।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব আলোচনা ইতিবাচক ও গঠনমূলকভাবেই এগোচ্ছে।

সূত্র: এনডিটিভি

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১ সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সদ্য. ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান’ সদ্য. মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ১