অতিভারী বৃষ্টিতে ভারতে ভয়াবহ বন্যা-ধস, নিহত ৫৬

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৬:২৫
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে টানা ভারী বর্ষণের পর বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত তিন দিনের অতিভারী বৃষ্টিতে রাজ্যটিতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি।

রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ৫৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

আবহাওয়ার এই পরিস্থিতির পেছনে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাব রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিম্নচাপটি স্থলভাগে প্রবেশের পর উত্তর প্রদেশসহ সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাতের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

সরকারি পরিসংখ্যান বলছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ একই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় মাত্রা ৭ দশমিক ৬ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে রাজ্যটিতে।

বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি এক হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে, উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। সেখানে ২৪ কোটিরও বেশি মানুষের বসবাস। প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে রাজ্যটিতে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের ঘটনা ঘটে।

ভারতের আবহাওয়া বিভাগ সাম্প্রতিক বছরগুলোতে বজ্রঝড়, বজ্রপাতসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়ার প্রবণতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। পরিবেশ বিশেষজ্ঞদের অনেকে এ ধরনের আবহাওয়ার সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন।

সূত্র: এএফপি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী