পড়াশোনার খরচ জোগাতে দেহব্যবসা, জিতেছেন ৭টি আন্তর্জাতিক খেতাব

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৪:৩২
ছবি: সংগৃহীত

ভারতের প্রথম রূপান্তরকামী সুন্দরী হিসেবে পরিচিত নাজ জোশী। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সাতটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক খেতাবও অর্জন করেছেন তিনি। কিন্তু এত সাফল্যের পরও জীবনে স্থায়ী আয়ের কোনো পথ তৈরি হয়নি তার।

পোশাক ডিজাইনিংয়ে পড়াশোনা করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) থেকে। নিজের ব্যাচে সবার ওপরে ছিলেন নাজ। তবে পড়াশোনার ব্যয় মেটাতে তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। অর্থের প্রয়োজনে বারে নাচার পাশাপাশি যৌনকর্মী হিসেবেও কাজ করেছেন তিনি।

শৈশবেই পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন নাজ। তার মেয়েলি আচরণ বাবা-মায়ের কাছে বিব্রতকর মনে হতো। পাশাপাশি প্রতিবেশীদের ভয়ও ছিল। শেষ পর্যন্ত মুম্বাইয়ে এক আত্মীয়ের বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই কেটেছে তার বেড়ে ওঠার সময়।

ছোটবেলা থেকেই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়েছে নাজকে। পড়াশোনার প্রতি ছিল তার গভীর আগ্রহ। মাত্র ১২ বছর বয়সে বারে নাচ শুরু করেন। মেয়েদের মতো পোশাক পরা এবং মেকআপ করার সুযোগ পাওয়ায় কাজটি তার কাছে খুব একটা অস্বস্তিকর মনে হতো না।

বারে নাচসহ বিভিন্নভাবে আয় করে নিজের শিক্ষাজীবন চালিয়ে যান নাজ। পরবর্তী সময়ে আইএমটি থেকে এমবিএও সম্পন্ন করেন। শুধু পড়াশোনার খরচই নয়, লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের ব্যয়ও নিজেই বহন করেছেন তিনি। তখনও মডেল হওয়ার পরিকল্পনা ছিল না; বরং ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখতেন।

২০১২ সালে মডেলিং এজেন্সির সঙ্গে কাজ শুরু করেন নাজ। এর দুই বছর পর, ২০১৪ সালে প্রথমবারের মতো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। এরপর একের পর এক আন্তর্জাতিক মঞ্চে সাফল্য আসে তার। সর্বশেষ গত মে মাসে ভারতের প্রতিনিধিত্ব করে এমপ্রেস আর্থ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ১ জুন সেই প্রতিযোগিতার বিজয়ী হন। ওই আসরে একমাত্র রূপান্তরকামী প্রতিযোগী ছিলেন নাজ।

এর আগে ২০২০ সালে মিস ইউনিভার্স ডাইভারসিটির মুকুট জেতেন তিনি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা তিনবার মিস ওয়ার্ল্ড ডাইভারসিটির খেতাব অর্জন করেন নাজ। পাশাপাশি মিস রিপাবলিক ইন্টারন্যাশনাল সৌন্দর্য রাষ্ট্রদূতের দায়িত্বও পেয়েছেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে সাতটি খেতাব অর্জনের পরও নাজের ব্যক্তিগত জীবন অনিশ্চয়তায় ভরা। নিজের যোগ্যতা ও শিক্ষাগত সাফল্য থাকা সত্ত্বেও এখনো স্থায়ী আয়ের ব্যবস্থা করতে পারেননি তিনি। ফ্যাশন ডিজাইনিংয়ে ব্যাচের শীর্ষস্থান অর্জন এবং আইএমটি থেকে এমবিএ সম্পন্ন করার পরও বহু চেষ্টা করেও একটি চাকরি জোটেনি তার।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. রাড্ডার ঘটনায় এক সাংসদসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. রাজধানীতে ৩ দিনে চার স্থানে হামলা-দখলচেষ্টা সদ্য. কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি সদ্য. সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. রাড্ডার ঘটনায় এক সাংসদসহ দলীয় কিছু নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি