এরদোয়ানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯:৩৭
সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এরদোয়ানের বিরুদ্ধে একটি আইনি নথি তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও ইসরায়েলের বিচার মন্ত্রণালয় আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ইসরায়েলের আন্তমন্ত্রণালয় টিম এবং বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য মামলায় তুরস্কের কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে দেশটির সরকারের আচরণ এবং হামাসকে তুরস্কের কথিত অর্থায়নের অভিযোগকে গুরুত্ব দেওয়া হবে। ইসরায়েল সরাসরি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিষয়টি তুলতে পারে, আবার কোনো তৃতীয় পক্ষের মাধ্যমেও তা এগিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত আইসিসিতে এরদোয়ানের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে বলে প্রতিবেদন পাওয়া যায়নি। বরং সূত্রের বরাতে বলা হয়েছে, সম্ভাব্য মামলার প্রস্তুতিকে এরদোয়ানের ওপর কূটনৈতিক চাপ বা ভবিষ্যৎ পদক্ষেপ ঠেকানোর একটি উপায় হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

এর আগে এরদোয়ান ইন্টারপোলের মাধ্যমে নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। সেই ঘোষণার পর দুই দেশের মধ্যে আইনি ও কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া সাম্প্রতিক ভাষণেও নেতানিয়াহু এরদোয়ানকে তীব্রভাবে আক্রমণ করেন। এর জবাবে তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করা হয়। ফলে গাজা যুদ্ধসহ বিভিন্ন ইস্যুকে ঘিরে ইসরায়েল ও তুরস্কের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই নতুন করে আইনি পদক্ষেপের বিষয়টি সামনে এলো।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এবং দেশটির বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্ভাব্য মামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে নথি প্রস্তুতের পর সেটি আদৌ আনুষ্ঠানিকভাবে কোনো আদালতে উপস্থাপন করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে' সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে'