হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজের বহর দূরে সরে গেছে দাবি ইরানের

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩০:২৩
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছ থেকে মার্কিন নৌবহর সরে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো বর্তমানে প্রণালির মুখ থেকে অন্তত ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আইআরজিসির মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় নিয়মিত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেখানে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

মোহেব্বির দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতেও বর্তমানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই। সেখান থেকে নৌবহরের সরে যাওয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে ইরানের নিজস্ব মূল্যায়নের সঙ্গে যুক্ত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার দাবি করা হলেও তেহরান তা প্রত্যাখ্যান করে আসছে। এর মধ্যেই মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান নিয়ে আইআরজিসির এই বক্তব্য সামনে এলো। হরমুজের নৌ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে।

ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, চলমান সংঘাতে হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচল বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর আগে প্রণালিতে চলাচলকারী জাহাজ নিয়েও ইরানের আইআরজিসি বিভিন্ন সতর্কবার্তা দিয়েছে।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিতে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে। সাম্প্রতিক সংঘাতের সময় হরমুজ ঘিরে উত্তেজনার কারণে তেলের বাজারেও অস্থিরতা দেখা গেছে।

চলমান সংকটের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে হরমুজের নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে মতবিরোধের কারণে সেই উদ্যোগ টেকসই হয়নি।

সূত্র : এএফপি, জিও নিউজ

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন সদ্য. ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, ডিজিএমসহ চারজনকে শোকজ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার