গিটারকে যাত্রী মনে করে হেলমেটের মামলা দিল এআই ক্যামেরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১ অক্টোবর, ২০২৬ ১৬:৫৭:৪২
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্তের উদ্যোগ নিয়েছে ভারতের বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ। তবে এবার সেই প্রযুক্তির ভুল শনাক্তকরণ নিয়েই তৈরি হয়েছে বেশ চাঞ্চল্যকর এক ঘটনা।

এক স্কুটারচালকের বিরুদ্ধে হেলমেট ছাড়া পেছনে যাত্রী বহনের অভিযোগে ৫০০ রুপির চালান পাঠানো হয়েছে। অথচ স্কুটারটির পেছনে কোনো যাত্রীই ছিলেন না। চালকের পিঠে থাকা গিটারের কেসকেই দ্বিতীয় আরোহী হিসেবে শনাক্ত করেছিল ট্রাফিক ব্যবস্থায় ব্যবহৃত এআই ক্যামেরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সৌভিক দত্ত নামের ওই ব্যক্তি স্ত্রীর ইলেকট্রিক স্কুটার নিয়ে বেঙ্গালুরুর হেববাল থেকে টিন ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। তার মাথায় হেলমেট থাকলেও পিঠে ঝোলানো ছিল একটি গিটার।

রাস্তায় স্থাপিত স্বয়ংক্রিয় ক্যামেরায় ধারণ করা ছবিতে গিটারের কেসটি পেছনে বসা আরোহী হিসেবে শনাক্ত হয়। এরপর সেই ‘আরোহীর’ মাথায় হেলমেট না থাকার অভিযোগে চালান তৈরি করা হয়। পরে স্কুটারটির নিবন্ধিত মালিক হিসেবে সৌভিকের স্ত্রীর কাছে পৌঁছে যায় ৫০০ রুপির জরিমানার নোটিশ।

ঘটনাটি জানার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সৌভিক। এআই প্রযুক্তির এমন ভুল শনাক্তকরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি ক্যামেরায় ধারণ করা ছবিও প্রকাশ করেন এবং ভুল চালান বাতিলের অনুরোধ জানান।

তার পোস্ট ঘিরে অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ প্রযুক্তিটির ভুল নিয়ে সমালোচনা করেছেন, আবার কেউ বিষয়টিকে রসিকতার সঙ্গে নিয়েছেন। অনেকে নিজেদেরও একই ধরনের ভুল চালানের অভিজ্ঞতা থাকার কথা জানিয়েছেন।

ঘটনাটি নজরে আসার পর বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও প্রতিক্রিয়া জানানো হয়। সমস্যা সমাধানের জন্য সৌভিককে নির্দিষ্ট ই-মেইল ঠিকানা অথবা ফোন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার পাশাপাশি মানবিক যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে মানুষের ঢল, কুমিল্লা পেরিয়ে ফেনীর পথে তারেক রহমান সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি সদ্য. প্রধানমন্ত্রীকে একঝলক দেখতে মহাসড়কে মানুষের ঢল, কুমিল্লা পেরিয়ে ফেনীর পথে তারেক রহমান