জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ০১:২২:৫০
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধির মধ্যে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে নেওয়া এই উদ্যোগ বাজারের অস্থিরতা কমাতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (২ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জি-৭ দেশগুলো তাদের জরুরি মজুত থেকে ৫ কোটি ব্যারেল ডিজেল ও ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে।

এ উদ্যোগের আওতায় ইউরোপীয় দেশগুলো ৫ কোটি ব্যারেল ডিজেল এবং আইইএ সদস্য দেশগুলো সমপরিমাণ অপরিশোধিত তেল ছাড়বে। এ বিষয়ে ফ্রান্সের একটি প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সরকারগুলোর মধ্যে আলোচনা হয়েছে।

ইউরোস্ট্যাটের হিসাব অনুযায়ী, ৫ কোটি ব্যারেল ডিজেল বাজারে এলে তা ইইউর মোট জরুরি ডিজেল মজুতের প্রায় ১৭ শতাংশের সমান হবে। ঘোষণার পর বিশ্ববাজারেও এর প্রভাব দেখা যায়। যুক্তরাষ্ট্রে ডিজেল ফিউচারসের দাম ৪ শতাংশের বেশি কমে প্রতি গ্যালন ৪ দশমিক ৪৪৯১ ডলারে নেমেছে। অন্যদিকে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, ইউরোপের বেঞ্চমার্ক ডিজেল ফিউচারসের দাম প্রতি মেট্রিক টনে ৯০ ডলারের বেশি কমেছে।

জি-৭-এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি ছাড়ার প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে এবং চার মাস ধরে চলবে। এর মধ্যে প্রথম ২০ দিনেই বাজারে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহ করা হবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সক্রিয় রয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইউরোপ এইমাত্র তাদের বিপুল মজুত থাকা ডিজেল তেলের বড় একটি অংশ ছাড়তে সম্মত হয়েছে।’

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রশাসন জার্মানি ও ফ্রান্সকে জরুরি ডিজেল মজুত কমানোর জন্য চাপ দিয়েছিল। অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।

তবে জি-৭-এর বর্তমান বিবৃতিতে বলা হয়েছে, সদস্য দেশগুলো পরস্পরের মধ্যে জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার কারণে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ডিজেল আমদানি বাড়িয়েছিল। তাদের মতে, জি-৭-এর এই সমন্বিত উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সাময়িকভাবে বড় ধরনের স্বস্তি দিতে পারে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩