বিদেশিদের জন্য নাগরিকত্বের দরজা খুলছে আর্জেন্টিনা

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১৭:৩১:৩৩
সংগৃহীত

অর্থনীতিতে বিদেশি পুঁজি টানতে নতুন উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা। দেশটিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকার। এ ব্যবস্থায় অন্তত ৩ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ বা অনুদানের মাধ্যমে আর্জেন্টিনার নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে।

শুক্রবার ঘোষিত ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’- এর আওতায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্ব পাওয়ার দুটি পদ্ধতি রাখা হয়েছে। কর্মসূচিটি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে চালু হওয়ার কথা জানিয়েছে আর্জেন্টিনা সরকার।

সরকারের ঘোষণায় বলা হয়েছে, প্রথম পদ্ধতিতে আবেদনকারীকে জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার ফেরতযোগ্য নয়- এমন সরাসরি অর্থ দিতে হবে। দ্বিতীয় পদ্ধতিতে কর্মসূচির জন্য নির্ধারিত ৮ লাখ ডলারের সরকারি বন্ডে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।

শুধু মূল আবেদনকারী নয়, তার পরিবারের সদস্যদেরও নাগরিকত্বের আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। প্রাপ্তবয়স্ক পরিবারের সদস্যদের জন্য ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে ২৫ হাজার ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

বিদেশি বিনিয়োগ বাড়াতেই উদ্যোগ

আর্জেন্টিনা সরকার জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে পাওয়া অর্থ দেশটির রাজস্ব ও আর্থিক অবস্থান শক্তিশালী করতে ব্যবহার করা হবে। একই সঙ্গে বিদেশি পুঁজি আকর্ষণ করে অর্থনীতিকে আরও উন্মুক্ত ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্য রয়েছে সরকারের।

আর্জেন্টিনার অর্থনীতি দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি ও আর্থিক অস্থিরতার চাপে রয়েছে। প্রেসিডেন্ট মিলেই সরকারি ব্যয় কমানো, অর্থনৈতিক নিয়ন্ত্রণ শিথিল করা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন করা বিনিয়োগকারীদের অর্থের উৎস ও লেনদেন কঠোরভাবে যাচাই করা হবে। অর্থপাচার প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও যাচাই প্রক্রিয়ার অংশ হবে।

বিনিয়োগ নিয়ে প্রশ্নও উঠেছে

তবে নতুন এই কর্মসূচি নিয়ে কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন। তাদের আশঙ্কা, পর্যাপ্ত যাচাই না হলে সন্দেহজনক অর্থের মালিকরাও এই ব্যবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন।

তবে আর্জেন্টিনা সরকার জানিয়েছে, আবেদনকারীদের বিনিয়োগ ও অর্থের উৎস কঠোর যাচাইয়ের মধ্য দিয়ে নেওয়া হবে।

বিদেশি বিনিয়োগে পিছিয়ে আর্জেন্টিনা

বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও আর্জেন্টিনা ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। OECD- এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আর্জেন্টিনা প্রায় ৩ দশমিক ১৩৪ বিলিয়ন ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ পেয়েছে। একই সময়ে ব্রাজিল পেয়েছে ৭৬ দশমিক ৮৭৭ বিলিয়ন এবং মেক্সিকো ৪০ দশমিক ৮৭১ বিলিয়ন ডলার।

এ অবস্থায় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নাগরিকত্ব দেওয়ার এই কর্মসূচিকে অর্থনীতিতে নতুন পুঁজি আনার একটি উদ্যোগ হিসেবে দেখছে আর্জেন্টিনা সরকার।

এদিকে মিলেইয়ের সাম্প্রতিক প্যারিস সফরে বড় অঙ্কের কয়েকটি বিনিয়োগের প্রতিশ্রুতিও এসেছে। ফরাসি জ্বালানি কোম্পানি TotalEnergies প্যাটাগোনিয়ায় তেল ও গ্যাস অনুসন্ধানে ১০ বিলিয়ন ডলার এবং সুইজারল্যান্ডের Glencore একটি তামা প্রকল্পে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির