প্রেমের ফাঁদে ভারতীয় নৌসেনা, তথ্য হাতিয়ে নিলো পাকিস্তানি নারী গোয়েন্দা!

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ২১:৩৫:১৩
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর কথিত প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভারতীয় নৌবাহিনীর এক সদস্যের কাছ থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে পাকিস্তানি এক নারী গোয়েন্দার বিরুদ্ধে। এ ঘটনায় ভারতীয় নৌসেনার ওই সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির কাউন্টার টেররিজম ইউনিট।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে প্রদীপ মুখার্জি নামের ওই নৌসেনাকে আটক করা হয়। অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের প্রায় এক সপ্তাহ আগে তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।

৩১ বছর বয়সী প্রদীপ পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০১৪ সালে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডে নাবিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশাখাপত্তমভিত্তিক এই কমান্ড ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে প্রদীপের যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তদন্তকারীদের অভিযোগ, এই সম্পর্কের সুযোগ নিয়েই ওই নারী প্রদীপের কাছ থেকে নৌবাহিনী-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন।

অভিযোগের মধ্যে রয়েছে বিশাখাপত্তম নৌঘাঁটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো এবং নৌবহরের গতিবিধি সম্পর্কিত তথ্য সংগ্রহ। তবে প্রদীপ ওই নারীকে ঠিক কী পরিমাণ বা কী ধরনের তথ্য দিয়েছেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারী সংস্থা।

এদিকে তথ্য দেওয়ার বিনিময়ে প্রদীপ কোনো অর্থ, উপহার কিংবা অন্য কোনো সুবিধা পেয়েছেন কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

ঘটনার সঙ্গে পাকিস্তানি নারী গোয়েন্দার সম্পৃক্ততা এবং ভারতীয় নৌসেনার কাছ থেকে তথ্য সংগ্রহের অভিযোগের বিষয়ে আরও তদন্ত চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত