যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি খালি করল যুক্তরাষ্ট্র, সরানো হলো সব বোমারু বিমান

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১১:৩৪:৪৩
সংগৃহীত

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ঘাঁটির আশপাশে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট সন্দেহজনক কর্মকাণ্ডের তদন্ত চলার মধ্যেই মার্কিন বিমানগুলো নিজ দেশে ফিরিয়ে নেওয়া হলো। তবে এ সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি ওয়াশিংটন।

রোববার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে বিমান প্রত্যাহারের সঙ্গে ঘাঁটির কাছে সাম্প্রতিক সন্দেহজনক কর্মকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ব্রিটিশ সরকারের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে কোনো সম্ভাবনা নাকচ করেননি।

গত ২৭ সেপ্টেম্বর গ্লুচেস্টারশায়ারের ফেয়ারফোর্ড ঘাঁটির কাছাকাছি এলাকায় তিনটি সন্দেহজনক যানবাহন দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অবশ্য পরবর্তীতে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

এরপর যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক ২৫ বছর বয়সী আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকেও পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক কোনো পদক্ষেপ নয়; বরং সামরিক ও অপারেশনাল বিবেচনায় নেওয়া হয়েছে। এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ঘটনার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছিলেন, এর সঙ্গে ইরানের সম্পৃক্ততার জোরালো ইঙ্গিত রয়েছে। তবে এর পক্ষে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। তেহরান অবশ্য এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।

দীর্ঘদিন ধরে আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অগ্রবর্তী অপারেশন ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রমের জন্যও এই ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান পরিচালিত হয়েছে।

ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক সামরিক অভিযানে ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের অনুমতিও যুক্তরাষ্ট্রকে দিয়েছিল যুক্তরাজ্য। তবে জুলাইয়ে তেহরান সতর্ক করে বলেছিল, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যেসব ঘাঁটি ব্যবহার করা হবে, সেগুলোকে তাদের সামরিক বাহিনী বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে।

এ অবস্থায় ফেয়ারফোর্ড থেকে সব মার্কিন বোমারু বিমান প্রত্যাহারের ঘটনায় নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে বিমান সরানোর প্রকৃত কারণ নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯টি সদ্য. মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ছে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার সদ্য. ইরানের ভয়ে ১ হাজার কিমি দূরে পালিয়েছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার সদ্য. দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সদ্য. নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, অনলাইনে দিতে হবে তথ্য সদ্য. যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি খালি করল যুক্তরাষ্ট্র, সরানো হলো সব বোমারু বিমান সদ্য. চলতি মাসের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯টি সদ্য. মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ছে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার সদ্য. ইরানের ভয়ে ১ হাজার কিমি দূরে পালিয়েছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার সদ্য. দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সদ্য. নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণের কাজ শুরু আজ, অনলাইনে দিতে হবে তথ্য সদ্য. যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি খালি করল যুক্তরাষ্ট্র, সরানো হলো সব বোমারু বিমান সদ্য. চলতি মাসের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ২৫৩৩ কোটি টাকা