ইরানের ভয়ে ১ হাজার কিমি দূরে পালিয়েছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১২:১১:৩৫
সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক বাহিনী ইরানের সীমান্ত এলাকা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংগঠনটির শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, আইআরজিসির সামরিক সক্ষমতার কারণে মার্কিন বাহিনীকে পিছু হটতে হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী ফাদাভি দাবি করেন, ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, এটি যুক্তরাষ্ট্রের স্বেচ্ছায় নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; বরং ইরানের সামরিক সক্ষমতার কারণে তাদের সরে যেতে হয়েছে।

ফাদাভি আরও দাবি করেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর- এই বিস্তৃত অঞ্চলে বর্তমানে কোনো মার্কিন নৌযান নেই। আইআরজিসির হামলার ক্ষেত্রে মার্কিন যুদ্ধজাহাজগুলো শতভাগ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে আইআরজিসির এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা কার্যকর করার তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে গত জুলাই থেকে তারা ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে।

ফলে একদিকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে মার্কিন নৌবাহিনী পিছু হটার দাবি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকরের তৎপরতা—দুই দেশের মধ্যকার সামরিক ও কূটনৈতিক উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস সদ্য. ইসরায়েলে অতিরিক্ত সেন্য ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯টি সদ্য. মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ছে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার সদ্য. ইরানের ভয়ে ১ হাজার কিমি দূরে পালিয়েছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস সদ্য. ইসরায়েলে অতিরিক্ত সেন্য ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯টি সদ্য. মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ছে উদ্বেগ, তেলের দাম ছাড়াল ১০২ ডলার সদ্য. ইরানের ভয়ে ১ হাজার কিমি দূরে পালিয়েছে মার্কিন বাহিনী: আইআরজিসি কমান্ডার