ইসরায়েলে অতিরিক্ত সেন্য ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১২:৪৩:২৯
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় ইসরায়েলে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে অতিরিক্ত মার্কিন সেনা ও সামরিক বিমান মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

রোববার (৪ অক্টোবর) এসব তথ্যের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদুলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইসরায়েলজুড়ে প্রায় ৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। তারা বিভিন্ন সামরিক কার্যক্রমে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পাইলট, সহায়ক ও রসদ ব্যবস্থাপনা কর্মী এবং সামরিক সদর দপ্তরে নিয়োজিত সদস্যদের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বও রয়েছে।

মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে এসব মার্কিন সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আঞ্চলিক বিভিন্ন সামরিক ইউনিটের মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে সেখানে সেনা ইউনিটের পরিবর্তন করছে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সামরিক সক্ষমতা সক্রিয় রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইসরায়েলে অতিরিক্ত সেনা ও বিমান পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস সদ্য. ইসরায়েলে অতিরিক্ত সেন্য ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯টি সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস সদ্য. ইসরায়েলে অতিরিক্ত সেন্য ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯টি