পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৪:৪১:৩৬
ছবি: সংগৃহীত

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

রোববার প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছুদিন আগেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন পাকনেজাদ। সে সময় প্রেসিডেন্ট তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে পদ ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত তার পদত্যাগ গ্রহণ করা হয়।

পাকনেজাদ ২০২৪ সালের আগস্ট থেকে ইরানের তেল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার বিদায়ের সময় দেশটির জ্বালানি খাত বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে তেল রপ্তানি ও রাজস্ব প্রবাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নতুন ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্দ এর আগে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন থেকে তিনি তেল মন্ত্রণালয়ের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনা করবেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে হরমুজ প্রণালীও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও এলএনজি পরিবহন করা হতো। সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়া এবং যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ ইরানের জ্বালানি বাণিজ্যের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

এর আগে যুদ্ধের প্রভাবে ইরানের বিভিন্ন শহরের জ্বালানি স্টেশনগুলোতে দীর্ঘ সারির খবরও পাওয়া গেছে। তেলনির্ভর অর্থনীতির দেশটিতে এমন পরিস্থিতির মধ্যে মন্ত্রণালয়ের নেতৃত্বে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা সদ্য. এনসিপি জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান সদ্য. রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের সরবরাহ সংকটের আশঙ্কা, দাম বাড়ানোর প্রস্তাব সদ্য. নতুন দায়িত্বে আসিফ, সারজিস ও মিতু সদ্য. রাবিতে সাংবাদিকদের ওপর হামলার সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক