বাবরি মসজিদ নির্মাণের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১১:২৬:৫২
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে উপনির্বাচন চলাকালে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেজিনগর বিধানসভা আসনের ভোটগ্রহণে বিধি লঙ্ঘন এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোট চলার সময় হুমায়ুন কবীরকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। একইসঙ্গে পুলিশের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়।

পরে রেজিনগরে এজেইউপির দলীয় কার্যালয় থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। তাকে আটক করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। পরে পুলিশি গাড়িতে করে তাকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়।

বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় জানান, নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে হুমায়ুন কবীরকে গ্রেপ্তারের ঘটনায় মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে ভারতের নির্বাচন কমিশন।

রেজিনগর আসনে উপনির্বাচনের পেছনেও রয়েছে হুমায়ুন কবীরের রাজনৈতিক সিদ্ধান্ত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এজেইউপির প্রার্থী হিসেবে তিনি নওদা ও রেজিনগর দুই আসন থেকেই জয় পান। পরে নওদা আসনটি ধরে রেখে রেজিনগর আসন থেকে পদত্যাগ করেন। এর ফলে আসনটি শূন্য হলে সেখানে মঙ্গলবার উপনির্বাচনের আয়োজন করা হয়।

এর আগে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হুমায়ুন কবীর। এ নিয়ে বিতর্কের জেরে তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে নিজেই আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি।

সেই দলের প্রার্থী হিসেবেই সর্বশেষ বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর আসনে জয় পান হুমায়ুন কবীর। উপনির্বাচনের দিন তার গ্রেপ্তার ঘিরে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী