রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দুই দিনে তৃতীয়বার

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬ ২০:২১:২৫
ছবি: সংগৃহীত

ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আন্দোলন ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করতে রাস্তায় নামেন বিরোধী সংসদ সদস্যরা। পুলিশের বাধায় নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারলেও তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে রাহুল ও প্রিয়াঙ্কাকে পুলিশ বাসে তুলে নেয়।

এ নিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয়বারের মতো পুলিশের হেফাজতে গেলেন রাহুল গান্ধী। মঙ্গলবারও নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় তাকে ও প্রিয়াঙ্কাকে আটক করা হয়েছিল। ওই দিন দীর্ঘ সময় অবস্থান-বিক্ষোভের পর রাতে তাদের সরিয়ে নেয় পুলিশ।

বুধবারের কর্মসূচির আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উদ্যোগে মধ্য দিল্লিতে বিরোধী নেতাদের একটি বৈঠক হয়। সেখানে ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে সংসদ সদস্যরা বাসে করে যন্তর মন্তরের উদ্দেশে রওনা হন।

তবে যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে পুলিশ তাদের বাস থামিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই এলাকায় বিক্ষোভ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এরপর বিরোধী নেতারা সড়কে বসে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও তারা কর্মসূচি চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে আটক করে।

বিক্ষোভের সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নারী নেতা রাস্তায় অবস্থান নেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে তাকে সড়কে শুয়ে প্রতিবাদ করতেও দেখা যায়। পরে নারী পুলিশ সদস্যরা তাকে সরিয়ে বাসে তুলে নেন।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চাওয়া হচ্ছে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছেন তারা। রাহুল গান্ধী দাবি করেছেন, বিরোধী সংসদ সদস্যরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য জানাতে চেয়েছিলেন।

অন্যদিকে, পুলিশের বক্তব্য অনুমতি ছাড়া যন্তর মন্তরে বিক্ষোভের উদ্দেশ্যে যাওয়ায় তাদের আটকে দেওয়া হয়েছে। এর আগের দিনের কর্মসূচি ঘিরেও দিল্লি পুলিশ মামলা করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

পরপর দুই দিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে বিরোধী জোট ও পুলিশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের আন্দোলন আরও কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা