কাতারের উত্তর উপকূলে জাহাজে হামলা, হতাহত অনেক

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৩:৪৭:৫৭
ছবি: সংগৃহীত

কাতারের উত্তর উপকূলের কাছে একটি ট্যাংকারে একাধিক গোলার আঘাতের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার পর জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) মাদিনাত আশ-শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে জাহাজটিতে গোলার আঘাত হানে। তবে হামলায় ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন, তা নিশ্চিত করেনি সংস্থাটি।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির পরিচয় বা কোন দেশের জাহাজ, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইউকেএমটিও।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ার মধ্যে কাতারের উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটল।

উপসাগরের মাঝামাঝি এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। সামুদ্রিক বাণিজ্যবিষয়ক প্রকাশনা ‘দ্য মেরিটাইম এক্সিকিউটিভ’-এর তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরের পশ্চিমাঞ্চলে কোনো ট্যাংকারে হামলার এটিই প্রথম ঘটনা।

এদিকে হামলার বিষয়ে কাতার সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকাটি কাতারের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অন্তর্ভুক্ত বলে জানা গেছে।

ঘটনার পর ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী