ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের ব্যঙ্গাত্মক নগ্ন ভাস্কর্য

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৬:৩৪:৪৪
ছবি: সংগৃহীত

ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনের মাঝের এলাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে তৈরি একটি বিশাল ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। সোনালি রঙের এই শিল্পকর্মটির নাম দেওয়া হয়েছে ‘অরেঞ্জ প্লেগ’। প্রায় সাড়ে আট ফুট উচ্চতার ভাস্কর্যটি ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

ভাস্কর্যে ট্রাম্পকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখানো হয়েছে। তার এক হাতে রয়েছে গলফ ক্লাব, অন্য হাতে ন্যায়বিচারের পাল্লা। কাছেই রাখা হয়েছে একটি গলফ বল, যার নকশায় পৃথিবীর আদল ফুটিয়ে তোলা হয়েছে।

শিল্পকর্মটির আরেকটি দৃশ্য আরও বেশি প্রতীকী। সেখানে ট্রাম্পকে ছোট পোশাক পরা এক ব্যক্তির কাঁধে বসে থাকতে দেখা যায়। ভাস্কর্যের বেদিতে লেখা বক্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে, ক্ষমতাধর ব্যক্তির ভার সাধারণ মানুষের ওপর কীভাবে চাপ তৈরি করছে।

ডেনমার্কের শিল্পী জেনস গালচিওট তৈরি করেছেন এই ভাস্কর্য। তার বক্তব্য, বর্তমান বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার সম্মিলিত প্রচেষ্টার জন্য ট্রাম্পকে বড় ধরনের হুমকি হিসেবে দেখেন তিনি। সেই অবস্থান নিয়েই শিল্পকর্মটির মাধ্যমে প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন বলে জানান শিল্পী।

‘অরেঞ্জ প্লেগ’ নামের পাশাপাশি ভাস্কর্যটিকে ‘কিং অব ইনজাস্টিস’ বা ‘অবিচারের রাজা’ নামেও অভিহিত করা হচ্ছে।

গালচিওট জানান, তার এই শিল্পকর্মের ভাবনার পেছনে রয়েছে বিখ্যাত গল্প ‘দ্য এমপেররস নিউ ক্লোদস’। গল্পটিতে এক অহংকারী সম্রাটের পোশাক নিয়ে সবাই প্রশংসা করলেও বাস্তবে তিনি ছিলেন নগ্ন। শেষ পর্যন্ত একটি শিশুই প্রকাশ্যে তার প্রকৃত অবস্থা বলে দেয়। সেই গল্পের প্রতীকী অর্থ ব্যবহার করেই ট্রাম্পকে ঘিরে নিজের বক্তব্য তুলে ধরেছেন শিল্পী।

ভাস্কর্যটি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ডেনমার্কের রাজনীতিক পার ক্লসেনও মন্তব্য করেছেন। তার ভাষ্য, ট্রাম্প এ শিল্পকর্ম দেখে কী প্রতিক্রিয়া দেখাবেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। ইউরোপীয় পার্লামেন্টের প্রাঙ্গণে এমন শিল্পকর্ম প্রদর্শিত হতে পারলেও বিশ্বমঞ্চে ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩০-এ প্রথমবারের মতো ভাস্কর্যটি প্রদর্শন করা হয়। চলতি বছর জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও এটি প্রদর্শিত হয়েছিল।

স্ট্রাসবার্গে প্রদর্শিত ভাস্কর্যটি বৃহস্পতিবার পর্যন্ত সেখানে থাকার কথা রয়েছে। তবে এটি নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি